রাজনীতি

মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি

ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সফরে তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ও বেশ কিছু সেমিনারে যোগ দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াত সেক্রেটারি ১৫ মে মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’-এ আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামি কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য দেবেন।

সফর শেষে তিনি আগামী ২০ মে সকালে দেশে ফিরবেন।

এই বিভাগের আরও সংবাদ