সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুকুর খননে মিলল প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া এলাকার বড় আনদার পুকুর সংস্কারের সময় উদ্ধার হয়েছে পুরাতন আমলের মহামূল্যবান একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের কাজ চলাকালে এক্সাভেটর মেশিনের বাকেটের সঙ্গে মাটির নিচ থেকে উঠে আসে কালো কষ্টিপাথরে তৈরি প্রাচীন এই মূর্তিটি। পরে শ্রমিক ও স্থানীয়রা বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি মূর্তিটি উদ্ধার করে সরকারি হেফাজতে নেন।

স্থানীয়দের ধারণা, মূর্তিটি বহু বছরের পুরোনো এবং এটি ঐতিহাসিক গুরুত্ব বহন করতে পারে। বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হতে পারে বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ