নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ধামরাই


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টারঃ ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠ-এ “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে-২০২৬) বিকাল ৩টায় জমজমাট এ খেলায় মুখোমুখি হয় ধামরাই উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল নৈপুণ্য উপহার দেয়। একের পর এক পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে দারুণ উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময় শেষে গোল শূন্য থাকে । শুরু হয় ট্রাইবেকারে গোলরক্ষক এর নৈপুণ্যে ৩-২ গোলের ব্যবধানে নবাবগঞ্জ উপজেলাকে পরাজিত করে ধামরাই উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মাঠজুড়ে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস। তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য ও লড়াকু মনোভাব উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এই জয়ের মাধ্যমে ধামরাই উপজেলা দল তাদের প্রতিভা ও সক্ষমতার প্রমাণ দিলো। অন্যদিকে নবাবগঞ্জ উপজেলা দলও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে প্রশংসা কুড়িয়েছে।



