দেলুয়াবাড়ী ও জয়নগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ও ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪টায় উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
সভায় ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান সান্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ গোলাম সাকলায়েন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, ১নং নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, ২নং কিসমতগণকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, ৩নং পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ৭নং জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান ইসরাফিল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য গোলাম মর্তুজা, জার্জিস হোসেন সোহেল, অধ্যাপক জিয়াউল হক রতনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও দেলুয়াবাড়ী ও জয়নগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আমরা গত ১৭ বছর সবাইকে নিয়ে রাজনীতি করেছি, পদ নিয়ে রাজনীতি করি নাই। আমার পরিবারের একজনকে হত্যা করা হয়েছে, তবুও আমরা রাজনীতি থেকে সরে দাঁড়াই নাই। রাজনীতিতে সঠিকভাবে শ্রম দিলে তা কখনো ব্যর্থ হয় না। যারা ত্যাগী, তারা অবশ্যই দলের পক্ষ থেকে মূল্যায়িত হবেন। তাদের কাজের মাধ্যমেই দল সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমি এবং আমার ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। দল আমাকে যেমন মূল্যায়ন করেছে, আমিও আপনাদের মূল্যায়ন করে আসছি। আমার বড় ভাই আব্দুস সাত্তার মন্ডল দুর্গাপুরবাসীকে যেভাবে ভালোবেসেছেন, আমিও ঠিক তেমনি দুর্গাপুরবাসীকে ভালোবাসি। আপনারা আমার উপর আস্থা রাখবেন, আমি আপনাদের আশা পূরণ করবো ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মোঃ গোলাম সাকলায়েন বলেন, “আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে। সবাইকে একমতে কাজ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে এবং তারেক জিয়ার হাত আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক বিএনপি গড়ে তুলি।



