দিনাজপুর

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে জনবল সংকট ও কৃষি যান্ত্রিক মেশিনের অভাবে প্রায় ২০ হাজার হেক্টর জমির পাকা ধান এখনো মাঠে পড়ে রয়েছে| জেলার ১৩টি উপজেলায় একযোগে ধান কাটার মৌসুম শুরু হলেও পর্যাপ্ত শ্রমিক ও হারভেস্টার মেশিন না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন|

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে| তবে একই সময়ে অধিকাংশ এলাকায় ধান পাকায় শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে| অন্যদিকে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ক¤^াইন হারভেস্টার ও রিপার মেশিন থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না|

এই বিভাগের আরও সংবাদ

কৃষকদের অভিযোগ, শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে| একজন শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে| তারপরও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না| এতে পাকা ধান ঝড়ে পড়া ও বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে|

ফুলবাড়ী উপজেলার মোঃ ফাহিম নামে কৃষক জানান, “ধান পাকলেও শ্রমিক ও মেশিনের অভাবে সময়মতো কাটতে পারছি না| এছাড়াও জমিতে পানি জমে রয়েছে| প্রতিদিন বৃষ্টি হচ্ছে| এভাবে আর কয়েকদিন বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে|”

জেলার বিভিন্ন এলাকায় কৃষি বিভাগের পক্ষ থেকে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কার্যক্রম চালানো হলেও চাহিদার তুলনায় তা খুবই কম বলে জানিয়েছেন কৃষকরা|

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দ্রুত ধান কাটতে বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত শ্রমিক ও কৃষি যন্ত্রপাতি আনার চেষ্টা চলছে| পাশাপাশি কৃষকদের ক¤^াইন হারভেস্টার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে|

কৃষকরা দ্রুত সরকারি সহযোগিতা ও পর্যাপ্ত কৃষি যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগেই মাঠের ধান নিরাপদে ঘরে তোলা সম্ভব হয়|

দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চলতি বোরো মৌসুমে এখনও শতভাগ ধান মাঠ থেকে কেটে ঘরে তুলতে পারেননি কৃষকেরা| এরই মধ্যে বাজারে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা|

কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট ও কৃষি যন্ত্রপাতির অভাবে ধান কাটতে দেরি হচ্ছে| অন্যদিকে বাজারে ধানের দাম হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে| অনেক কৃষক বলছেন, ধান কাটার খরচ, শ্রমিকের মজুরি ও সার-বীজের দাম বাড়লেও সেই তুলনায় ধানের ন্যায্যমূল্য মিলছে না|

ফুলবাড়ীর উপজেলা এক কৃষক জানান, “এখনও সব ধান কাটতে পারিনি| এর মধ্যেই ধানের দাম কমে গেছে| এতে আমাদের লোকসানের আশঙ্কা বাড়ছে|” কৃষকরা দ্রুত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ