উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও রায়হানুল ইসলাম বলেন, দেশ গঠনে সাংবাদিকদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের যে কোন উন্নয়ন কাজকে ত্বরান্বিত করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে। সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পন হিসেবে কাজ করে থাকেন। তিনি প্রশাসনের সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ভুইয়া, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান লিটন, সম্পাদক মোঃ মঈনুল হোসাইন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কল্যাণ ভৌমিক, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ শাহারুল হক সাচ্ছু, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ মমতাজ হাসান রিটু, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান আলী, দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম মানিক সহ উল্লাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।



