রাজনীতি
হঠাৎ হাসপাতালে ভর্তি সারজিস আলম


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে এসব তথ্য জানান। সাহাদাত হোসেন সাকিব ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।



