সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নকল চিপস কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমান

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নকল চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নকল চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ