দিনাজপুর
হিলিতে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ


হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি সমমান পরীক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতারণ করেন বিএনপি।
হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের উপস্থিতিতে উপজেলা ৩টি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন এবং বিস্কিট বিতরণ করা হয়।
তিনি বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকলাণ্যা মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্দেশে শিক্ষার্থীদের খাবার সামগ্রী দেয়া হয।
এসময় উপস্থিত ছিলেন হামিকপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামল হোসনে সহ অনেকে।
মোট ৩টি পরিক্ষা কেন্দ্রের ১ হাজার ১শ ৩০ জন শিক্ষার্থী মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামী পরীক্ষা গুলোতে খাদ্য সামগ্রী দেয়া হবে।



