সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থেকে টোকেন দিয়ে অভিনব কৌশলে চাঁদাবাজি শুরু করেছে এক শ্রেণীর চাঁদাবাজ। শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে চাঁদাবাজি বন্ধ করতে চাঁদাবাজদের কঠিন হুশিয়ারী দিলেন ৬৫-সিরাজগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ওই সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা আমার নির্বাচনী অঙ্গীকার। পৌর শহরের ভেতরে নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা নেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আঃ বারী, পরিবহনের শ্রমিকগণ ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ