পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাহাফুজ আরা, আশরাফুজ্জামান, সুজাউৎ জামান ও রেভা রানী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন খাদিজা আক্তার, গীতা পাঠ করেন কেয়া রানী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সাদিয়া আক্তার। দোয়া করেন মহিলা শিক্ষিকা হায়াতুন নেছা।
বিদায় মানেই শেষ নয়, বরং নতুন স্বপ্নের পথে প্রথম পদচারণা। আবেগ, ভালোবাসা আর শুভকামনায় ভরা এই আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই।
প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা—তোমাদের পথচলা হোক আলোকিত, সফলতা ছুঁয়ে যাক প্রতিটি স্বপ্ন।



