ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানমালা ‘পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনে উদযাপিত।
নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে১লা বৈশাখ -১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) রোজ মঙ্গলবার সকাল দশটার দিকে ধামরাই উপজেলা পরিষদ মাঠে থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার ভুমি রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও বিভিন্ন পেশাজীবি সুধীজন।
এরপর ধামরাই উপজেলা পরিষদের চত্তরের মঞ্চে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ধামরাইয়ের ঐতিহ্যবাহী স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এর শিল্পীবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেরদিন থেকে নানন্দিকতার পরিপূর্ণ করা হয় আলপনা একে।যা সবার মন কেড়ে নিয়েছে। এছাড়াও পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে।



