পটুয়াখালী
মহিপুরে অবৈধ বেহুন্দী জালসহ ট্রলিং বোট জব্দ


এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জালসহ একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড মহিপুরের নিজামপুর স্টেশন অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন সুগন্ধা মার্কেট সংলগ্ন শিববাড়িয়া নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫০ হাজার টাকা অবৈধ বাজার মূল্যের একটি বেহুন্দী জাল ও একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।



