সিরাজগঞ্জ

সলঙ্গায় ফুলজোর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ফুলজোর ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজনের মাধ্যমে ৮২টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রেজাউল করিম, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ফুলজোর ফাউন্ডেশনের সভাপতি ইসরাফিল আহসান, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ফুলজোর ফাউন্ডেশনের এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ