মাগুরা

মাগুরায় স্পিডের বোতলে মদসহ আটক ১

মতিন রহমান, মাগুরা: মাগুরায় ২ লিটার মদসহ আনন্দ মন্ডল (৫০) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা টিম। শনিবার (১৪ মার্চ) দুপুরে মাগুরা শহরের ঢাকারোড সংলগ্ন চাউলিয়া বাসস্টান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি আনন্দ মন্ডল মাগুরার টেংগাখালি গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে

মাগুরা মাদক নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা অফিসার ইনচার্জ বেলাল হোসেন তরঙ্গনিউজকে জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যাক্তি স্পিডের বোতলে মদ নিয়ে যাচ্ছে। তখন ঢাকাররোড এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ টিমের সদস্যদের সাথে নিয়ে অভিযান করে মাদক বহনকারীকে আটক করা হয়।

অভিযানের সময় ২লিটার মদসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বাড়ি মাগুরা সদরের টেংগাখালি গ্রামে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ