ঘোড়াঘাটে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন থেকে বৃত্তি পেয়েছে ৯ জন


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে সেরা সাফল্যর পর এবার ২০২৫ সালের জেএসসি জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন।
চলতি বছরে বৃত্তি পরিক্ষার ফলাফলে উপজেলার রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন থেকে ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্রেডে ৪ জন বৃত্তি পেয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি- ২০২৬) তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের ওয়েবসাইট থেকে এ ফলাফল জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ১৭ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন আশিক ইকবাল, চৈতী রানী ঘোষ, ফাহমিদা জিমিয়া, আব্দুল্লাহ্ আল জামি, মিশকাতুল জান্নাত রহিমা এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন রোবাইয়া জান্নাত তিথি, সানজিদা আফরিন আনিশা, মাহিবা তাকিয়া, আজিজুল হক মহসিন।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান এ বছর উপজেলায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল মেধাবৃত্তি-১৭ জন ও সাধারণ বৃত্তি-৩৬ জন পেয়েছে।



