দিনাজপুর
দিনাজপুর-৬ আসনে নির্বাচিত বিএনপির ডা. জাহিদ


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর -৬ (বিরামপুর , নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
আজ বৃহস্পতিবার জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান।





