নোয়াখালী

নোয়াখালীতে খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

নোয়াখালী প্রতিনিধি: ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। ওই সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে একই দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি দোকানে তাকে মারধর করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও বাড়ির পাশে রুগুরামপুর গ্রামে তার ওপর হামলা চালানো হয়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ