ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন কেএমপি কমিশনার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৩ জানুয়ারি সকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে আন্তঃ বিভাগীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা, যা আমাদের কর্মব্যস্ত জীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্) জনাব আব্দুল্লাহ-আল-মাসুম-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।





