সিরাজগঞ্জ পৌর শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে মতবিনিময় সভা


সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ পৌর শহরে চলমান যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স সংক্রান্ত সমস্যা সমাধানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের শেখ, পরিচালক এস. এম. তানভীর মাহমুদ পলাশ, মোঃ শরীফুল ইসলাম আলামিন, আবুল হাশেম আবু, নজরুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা শেখসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা।
সভায় বক্তারা পৌর শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং অযান্ত্রিক যানবাহন নিয়ন্ত্রণে লাইসেন্স ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।





