দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে জিয়াউর রহমানে এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানে এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮ টার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ঘোড়াঘাট উপজেলা বিএনপি সহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এসময় ডা. জাহিদ হোসেন শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যকলাপ তুলে ধরেন।

এর আগে প্রথমে শহিদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের আরও সংবাদ