ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা


বাংলাাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের সংসদ সদস্যপ্রার্থী মোঃ আতাউর রহমান সরকার এর মনোনয়ন রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর ফর্ম যাচাই-বাছাই শেষে উক্ত ঘোষণা করা হয়।
বৈধ ঘোষণা শেষে মিডিয়ার সামনে কথা বলেন আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম,সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন,কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, এনসিপির ১ম যুগ্ম সমন্বয়ক তানভীর ইসলাম শাহীন, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব এম এ মামুন শরীফ বাতেন,এডভোকেট আশরাফুল হক,এডভোকেট শাহ ওয়াসিম পারভেজ, আখাউড়া উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন খান,নজরুল ইসলাম রিপন প্রমুখ।
আতাউর রহমান সরকার আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং কসবা- আখাউড়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া চান।





