বগুড়া

বগুড়া-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ শেরপুরÑধুনট নির্বাচনী এলাকায় সোমবার(২৯ ডিসেম্বর) দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর কাছে বিএনপি মনোনীত প্রার্থী শেরপুর ধুনট নির্বাচনী এলাকার সাবেক সাংসদ আলহাজ্ব গোলাম মো. সিরাজ, দল মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলহাজ্ব দবিবর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি) দলের পক্ষ থেকে শিপন কুমার রবিদাস।

অপরদিকে ধুনট উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এলডিপি’র প্রার্থী কুদরত-ই সাকলায়েন মনোনয়ন দিলেও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্রের অবিকল কপি জমা দেন বলে উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মণ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪ প্রার্থী। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জানে আলম খোকা ও জাকের পার্টির পক্ষ ওয়াসিম মন্ডল মনোনয়ন উত্তোলন করলেও তার জমা দেয়নি।

তাছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি) দলের পক্ষ থেকে শিপন কুমার রবিদাস অন্য উপজেলা থেকে মনোনয়ন উত্তোলন করলেও জমা দিয়েছেন এ উপজেলায়।

এই বিভাগের আরও সংবাদ