রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া ৪; বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।

রবিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি তিনি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে এই আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে। তবে নব্বই বছরের বেশি বয়সী ও অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এই নিবেদিতপ্রাণ নেতা। কসবা ও আখাউড়া জুড়ে তিনি বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে ভালোবেসে বলেন, “দুর্দিনের কান্ডারি”।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।

এই বিভাগের আরও সংবাদ