বাগেরহাটে রেড ক্রিসেন্টের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের উদ্যোগে পুরাতন জেলখানা সংলগ্ন পুকুরে কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুস্তাহিদুল আলম রবি এবং ইউনিট সেক্রেটারি মাহাবুর রহমান টুটুলসহ অনেকে।
স্বেচ্ছাসেবকদের উদ্যোগ ও পরিশ্রমে পুকুরের কচুরিপানা অপসারণ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি শুধু জলাধারকে ব্যবহারোপযোগী করতেই নয়, বরং পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





