ঢাকা

ধামরাই উপজেলার নবানিযুক্ত ইউএনও’র সাথে নাজমুল হাসান অভির শুভেচ্ছা বিনিময়

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়ের সময় ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, পৌর এলাকার সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির বিষয় তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, পারভেজ পাঠান, রুবেল খান, মোফাজ্জল হোসেন টিপু, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা, ধামরাই পৌর কৃষক দলের নেতা আমিন বেপারীসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি নবাগত ইউএনও’কে ধামরাইয়ের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সফলতা কামনা করেন এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইউএনও খান সালমান হাবিব বলেন,
“ধামরাইয়ের উন্নয়ন ও জনসেবায় প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। তৃণমূলের সকল মানুষের সহযোগিতা পেলে কাজ আরও গতিশীল হবে।”

সাক্ষাতের শেষে স্বেচ্ছাসেবক দলের নেতারা ইউএনও’কে ভবিষ্যতের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগের আরও সংবাদ