বাগেরহাট

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতা নাজমুস সাকিব (মাঝি), জাকারিয়া শেখ, তাজ হাওলাদার, রিদয় হুসাইন, আশিক পাইক, মোঃ সাকিব খান, রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ