বাগেরহাট

সুন্দরবনের বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করল কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃসুন্দরবনের বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ খুলনার রূপসা থেকে উদ্ধার করেছ কোস্ট গার্ড পশ্চিম জোন। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ