কিশোরগঞ্জ

কটিয়াদী পৌর জামায়াতের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উদ্যোগে কটিয়াদী সরকারি ১ নং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী পাকুন্দিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উদ্বোধক ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা: শাহ মোস্তফা সারোয়ার ,ডা: উম্মে হাবিবা বৃষ্টি ও ডেন্টিস্ট আফজাল হোসেন। মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীর চিকিৎসা ও তাদের ফ্রী ঔষধ দেয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ