বাগেরহাট

মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক 

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার(২৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়িয়া ও পুলিশের সমন্বয়ে মোংলার কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঐ এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ