বাগেরহাটে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে নব যোগদানকৃত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন কে স্বাগত জানিয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল তরফদার রবি, সাবেক সভাপতি বাবুল সরদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত উপস্থাপন করেন। জেলা প্রশাসক সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।





