দিনাজপুর

দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ