বাগেরহাটে ছাত্রদলের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, গণতন্ত্র রক্ষায় তরুণদের ভূমিকা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন— শেখ আল মামুন, ইমরান হাওলাদার বাবু, শামিম মুন্সি, ঋতিক হালদার রোহিত, ইমন শেখ, অনিক তরফদার, সাকিব শেখ, হৃদয় হোসেন, কাইফ সরদার, রিজভী গাজী, আব্দুল্লাহ, ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতির ইতিহাসে গণতন্ত্রের পুনর্জাগরণের দিন, আর এ চেতনা আজকের ছাত্রসমাজকে নতুন করে অনুপ্রাণিত করে।
শেখ আল মামুন বলেন, ৭ই নভেম্বরের চেতনা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। আজ দেশের গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত, মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত। এমন সময় ছাত্রসমাজকে পিছিয়ে থাকলে চলবে না। অন্যায়-দুর্নীতি, মিথ্যাচার আর স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ছাত্রদল শুধু একটি সংগঠন নয় এটা গণতন্ত্র রক্ষার ফ্রন্টলাইন। আমরা মাঠে আছি, থাকব। বাগেরহাটের প্রতিটি ছাত্রদল কর্মীকে সততা, সাহস ও আদর্শের পথ ধরে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে যুবসমাজকে নতুন আন্দোলনের নেতৃত্ব নিতে হবে।
তিনি আরও বলেন,আমরা সত্যের পক্ষে ছিলাম, আছি, থাকব। ভয় দেখানো, মিথ্যা মামলা দিয়ে দমন করা যাবে না। ছাত্রদল অন্যায়ের সামনে কখনো মাথা নত করবে না।”
বক্তারা বলেন, ৭ই নভেম্বর স্বাধীনতার পর গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক বাঁকবদল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রসমাজকে সংগঠিত ও সচেতন থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।





