ঘোড়াঘাটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
রবিবার বিকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী দারুল হুদা দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাহাদুল ইসলাম সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো.শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু,দপ্তর সম্পাদক এটিএম মাফিজুল হক,উপজেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েল সরকার প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





