বাগেরহাট

বাগেরহাট মহিলা কলেজে এইচএসসি পরীক্ষায় মাত্র ৩০% পাস, শিক্ষার মানোন্নয়নের আহ্বান ছাত্রনেতার

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট সরকারি মহিলা কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার মাত্র ৩০ শতাংশ। জেলার অন্যতম সুনামধন্য এই কলেজের এমন ফলাফল নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে কলেজ প্রশাসন ও ছাত্রনেতাদের মধ্যে।

ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, আপনারা ইতিমধ্যেই জানেন, বাগেরহাট মহিলা কলেজে এ বছর পাশের হার মাত্র ৩০%। এটি আমাদের সবার জন্যই অত্যন্ত দুঃখজনক এবং চিন্তার বিষয়। আজ আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে আমরা সম্মিলিতভাবে এই অবস্থার উন্নয়ন করতে পারি, তা নিয়ে।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, বাগেরহাট মহিলা কলেজ জেলার দুটি সুনামধন্য প্রতিষ্ঠানের একটি। সেখানে যদি পাশের হার এত নিচে নেমে যায়, তাহলে তা শুধু ওই কলেজের নয়, বরং পুরো বাগেরহাটের শিক্ষা ব্যবস্থার জন্যই বেদনাদায়ক।

ছাত্রনেতা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ কামনা করে বলেন, অতি কষ্ট লাগে যখন দেখি দিন দিন আমাদের অবস্থান নিচে নেমে যাচ্ছে, অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। সময় এসেছে নিজেকে বদলানোর, সময় এসেছে বাগেরহাটের শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, নিয়মিত ক্লাস পরিচালনা ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিলে আগামী বছরেই ফলাফলের ইতিবাচক পরিবর্তন আসবে।

এই বিভাগের আরও সংবাদ