বাগেরহাট

বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃবঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১টি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী’র যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আখতার উদ্দিন।

গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে “এফভি. শুভযাত্রা নামের একটি ভারতীয় ফিশিং ট্রলাটি আটক করা হয়। এরপর আটককৃত জেলে ট্রলার সহ নৌবাহিনীর দিগরাজ নৌঘাটিতে আনা হয়। এরপর শনিবার (১৮ অক্টোবর ) বিকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নাম পরিচয় শনাক্ত শেষে রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

এই বিভাগের আরও সংবাদ

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের জলসীমায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ১টি ট্রলার এফভি. শুভযাত্রা সহ ১৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী’র যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আখতার উদ্দিন। এই ট্রলারে বিভিন্ন প্রজাতির ১৪ ক্যারেট সামুদ্রিক মাছ রয়েছে এগুলো নামানোর কার্যক্রম চলমান রয়েছে। মাছগুলো নামানোর পরে নিলামের যে কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও ট্রলারে থাকা ১৫ জন ভারতীয় জেলেকে রাতে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এরআগেও বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এফবি. পারমিতা, এফবি. ঝড় ও এফবি. মঙ্গল চন্ডি” নামের ভারতীয় ট্রলারসহ জেলেকে আটক করে নৌবাহিনী।

এই বিভাগের আরও সংবাদ