বাগেরহাট

মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা রেলপথে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মোংলা-খুলনা রেলপথে লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মোংলা-খুলনা রেলপথে মোংলাগামী একটি ট্রেন আসার সময়ে লখপুর এলাকার ভট্টখামার নামক স্থানে পৌঁছায় ট্রেনটি। ওই চলন্ত ট্রেনের সামনে দিয়ে রেললাইন পারা-পারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়া ব্যাক্তি লখপুর ইউনিয়নের ভট্টখামার এলাকার নিয়াম আলী মিনা (৬৫)।

এই বিভাগের আরও সংবাদ

দুর্ঘটনার বিষয়টি জানার পর পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ