খুলনা

খুলনায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, খুলনায় চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা দিয়ে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন খুলনার মহানগর ও জেলা এমপিও ভুক্ত শিক্ষকবৃন্দ।
‎
‎প্রসঙ্গত, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক -কর্মচারীরা ।
‎
‎ দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন শিক্ষক-কর্মচারীরা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তারা।
‎
‎এরপর সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন , জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা।

এই বিভাগের আরও সংবাদ