ঝিনাইদহ

কালীগঞ্জে জনতা কেকঘরসহ ৪ প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা আদায়

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভোক্তাদের স্বার্থ রক্ষায় তদারকিমূলক অভিযানে জনতা কেকঘর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন।

সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, “ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান চলছে। যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সাধারণ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে এবং বাজারের অসঙ্গতি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ