বাগেরহাট

মোংলায় ৮৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অভিযানে ৮৮৬পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(০৭ অক্টেবর) বেলা ১২ টায় মোংলা থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মোংলা পৌরসভার ৪নং ওয়ার্ড দুবাই বাংলা সিমেন্ট ফ্যাক্টরি সামনে থেকে অভিযান চালিয়ে বুড়িরডাঙ্গা দহ্মিন দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মোঃ শফিক হাওলাদার (২৭) নামে একজনকে ৮৮৬ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। প্রাথমিকভাবে

এই বিভাগের আরও সংবাদ

জিজ্ঞেসাবাদে জানা যায় চট্টগ্রাম থেকে এ ইয়াবা আনা হয়েছে।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ