বাগেরহাট

বাগেরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল হক ফরাজী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন। পূজার আনন্দঘন পরিবেশে ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে ঐতিহ্যবাহী আয়োজনে তাঁকে বরণ করে নেয় পূজামণ্ডপগুলো।

এই বিভাগের আরও সংবাদ

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মোঃ মনিরুল হক ফরাজী ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত আবাস। ধর্মীয় উৎসবকে ঘিরে আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার বন্ধন আরও দৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা।”

এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কেও আলোচনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ