ঝিনাইদহ
শারদীয় দুর্গাপূজা মন্দিরে হামিদুল ইসলামের পরিদর্শন ও অনুদান প্রদান


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচানপুর ইউনিয়নের প্রত্যেকটি শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মোঃ হামিদুল ইসলাম হামিদ।
রবিবার তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
এসময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সমাজে সম্প্রীতি বজায় থাকুক এবং সবাই যেন আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে।”
তার এই উদ্যোগে স্থানীয় পূজারিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত সামাজিক শক্তি।





