দিনাজপুর

ঘোড়াঘাটে ৪র্থ তম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দুইদিন ব্যাপী ১৬ দলের অংশগ্রহণে ৪র্থ তম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলাকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিত লক্ষ্য করা গেছে।

শনিবার বিকালে সালদহা মান্জী পরিষদের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সালদহা পুজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.সামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সদস্য সাইফুল ইসলাম সোহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলায় চ্যাম্পিয়ন দল হিলি সাগর একাদশ ও রানার্স আপ এনএএফসি নবাবগঞ্জ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।খেলায় ধারা ভাষ্যকারের দায়িত্বে ছিলেন মো. রফিকুল ইসলাম লাবলু।

এই বিভাগের আরও সংবাদ