সিরাজগঞ্জ
কামারখন্দে ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ভদ্রঘাট ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার ভদ্রঘাট বাজারে একটি বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মজিদের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারখন্দ উপজেলা শাখার আমীর মাওলানা মো. ইউসুফ আলী, নায়েবে আমীর অধ্যক্ষ আতাউর রহমান, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।





