কালীগঞ্জে পরিবেশ রক্ষায় অভিযান: তিন ইটভাটা উচ্ছেদ


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে পৌরসভার শিবনগরের পান্নু মিয়ার এম এম বি এম ব্রিকস, পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ মিয়ার এ এম বি এম ব্রিকস ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এস্কেভেটরের সাহায্যে ভাটার গোল প্রাচীর ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ অিডরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, “পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনা করা আইনবিরোধী। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার্থে এই অবৈধ ভাটাগুলো উচ্ছেদ করা হয়েছে।





