বাগেরহাট

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও চোরাই মালামালসহ বোট জব্দ

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় ও পিরোজপুরে দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ, চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঐ এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

অন্যদিকে সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়িয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ