শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন পুলিশের হাতে গ্রেফতার


শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার : শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) গ্রেফতার।
পুলিশ সূত্র জানায়, গত ২৪শে আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে শহরের সোনার বাংলা রোডস্থ আসামি স্বপন মিয়ার বাড়ির সামনে রাস্তায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ অপর আসামী আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। তখন ঘটনাস্থল হতে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশসহ পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪(০৮)২৫ দায়ের করা হয়। আসামী স্বপন মিয়া উক্ত মামলার পলাতক আসামী ছিল।
এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এবং সে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় জনশ্রুতি রয়েছে। গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়াকে চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।



