পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলনা, ও চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোেগ উঠেছে প্রতিবেশী কনিক রায়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ঐ কিশোরকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ

মামলার আসামী কনিক রায় দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকার সুগ্রীব রায়ের ছেলে। জানা যায় অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশু একিই এলাকার বাসিন্দা। কিশোর কনিক রায় সপ্তম শ্রেণীর ছাত্র।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল ওই শিশু। অভিযুক্ত ঐ কিশোর ভুক্তভোগী শিশুটিকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে, সেখানে ধর্ষণ করে অনিক রায়। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যাথা ও প্রস্রাবের সাথে রক্ত দেখে তার মা কি হয়েছে জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে পুরো ঘটনা জানায়। পরে রাতে শিশুটির বাবা বাসায় আসলে তাকেও সব জানানো হয়।

শিশুটির মা প্রথমে অভিযুক্ত কিশোরের বাসায় তার অভিভাবকদের নিকট অভিযোগ দিলে তারা বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। কিন্তু এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানতে পেরে পরদিন ওই কিশোরের বাবা এবং চাচারা শিশুটির বাসায় এসে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে যায়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘটনার পরদিন প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শিশুটির বাবা বলেন, মামলা করার কারণে স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারা সমঝোতায় আসার জন্য বিভিন্নভাবে চাপ শুরু করছে। আমি জানিয়ে দিয়েছি কোন সমঝোতায় আসব না। আমার সন্তানের এই পাশবিক নির্যাতনের উপযুক্ত ন্যায় বিচার চাই।

এই বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, অভিযুক্ত তরুণ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বুধবার রাতে একটি ধর্ষণ মামলা হয়। আসামি পলাতক রয়েছে, আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরও সংবাদ