বাগেরহাট

ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক

স্টাফ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠান, নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।

এই বিভাগের আরও সংবাদ

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী শিকদারের পুত্র মোহাম্মদ ওমর ফারুককে “তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক” হিসেবে ঘোষণা করা হয়।

তিনি এলাকাবাসীর কাছে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। এছাড়া তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। দায়িত্ব পাওয়ায় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ