সিরাজগঞ্জ

কামারখন্দে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভদ্রঘাট শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভদ্রঘাট বাজার মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “নিজেদেরকে শ্রমিক মনে করে হীনমন্যতায় ভোগা যাবে না। আপনারা শ্রমিক, আপনারাও পারেন সমাজ পরিবর্তন করতে। প্রত্যেককে নিজের অবস্থান থেকে নেতৃত্ব দিতে হবে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য।” সভায় স্থানীয় শ্রমিক নেতা ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ